বিএসটিআই বিভাগীয় কার্যালয়,
রংপুর এবং জেলা প্রশাসন, নীলফামারী এর উদ্যোগে ২২
এপ্রিল, ২০২৫ তারিখে নীলফামারী জেলার সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান
পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্ট অভিযানে বিএসটিআই আইন- ২০১৮ এবং ওজন ও
পরিমাপ মানদন্ড আইন-২০১৮ অনুযায়ী দুইটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা
জরিমানা করা হয়। এর মধ্যে নকিব পিভিসি পাইপ, পুরাতন গরুহাটি, সদর, নীলফামারী
প্রতিষ্ঠানকে গুণগত মানসনদ ব্যাতিত পিভিসি পাইপ উৎপাদন ও বিক্রি বিতরণের জন্য ১০
হাজার টাকা এবং রশিদা ফিলিং স্টেশন, বনবিভাগ, সদর, নীলফামারী প্রতিষ্ঠানকে
আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের বৈধ কেলিব্রেশন চার্ট না থাকায় ১৫ হাজার টাকা
জরিমানা করা হয়।
উক্ত অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন নীলফামারীর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহেলী
নোশিন প্রত্যাশা। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন রংপুর বিএসটিআই
বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোঃ তাওহিদ আল আমিন এবং পরিদর্শক
(মেট্রোলজি) মো: নাসির উদ্দিন।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।