• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নাটোরের গুরুদাসপুরে ওজনে কম দেয়ায়৩ পেট্রোল পাম্পকে জরিমানা

Reporter Name / ৮৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :

ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে নাটোরের গুরুদাসপুরে ৩টি মিনি পেট্রোল
পাম্পকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং
ইনস্টিটিউশন (বিএসটিআই)। বুধবার (২৩ এপ্রিল) দিনব্যাপী শহরের চাঁচকৈড়
বাজারসহ বিভিন্নস্থানে ওই ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন নির্বাহী
ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আসাদুল ইসলাম। এসময় বিএসটিআই
রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক মিঠুন কবিরাজ ও গুরুদাসপুর থানার পুলিশ
সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় খলিফাপাড়া মহল্লার পদ্মা অয়েল কোং
প্যাক্ধসঢ়;ড ডিলার ও যমুনা অয়েল কোং পরিবেশক মেসার্স নজরুল এন্টার প্রাইজের
পরিচালক হুমায়ুন কবির তপু দীর্ঘদিন ধরে তার ব্যবসা প্রতিষ্ঠানে ডিজেল,
পেট্রোল, অকটেন বিক্রি করে আসছিলেন। বিএসটিআই এর অভিযানে ওজনে কম
দেয়ার বিষয় প্রমানিত হলে অপরাধ স্বীকার করায় ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা
জরিমানা করা হয়। এর আগেও ওই প্রতিষ্ঠানে একই অপরাধে একাধিকবার জরিমানা
ও সতর্ক করা হলেও তিনি সংশোধন হননি।
নাম প্রকাশ না করার শর্তে অন্তত ১০ জন এলাকাবাসী জানান, ওই প্রতিষ্ঠানের
বিরুদ্ধে ডিজেল, পেট্রোল ও অকটেন তেল মাপে কম দেয়া ও ভেজাল তেল বিক্রির
অভিযোগ আছে। সাধারণ জনগন অভিযোগ দিলে তাদের ওপর চড়াও হতেন মালিকের
লোকজন। ওই ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করার দাবী তাদের।
এদিকে নজরুল এন্টার প্রাইজের চাঁচকৈড় বাজার শাখাতেও বিএসটিআই এর
অভিযান পরিচালিত হয়েছে। সেখানে একইস্থানে গোখাদ্য ও পেট্রোলিয়াম
জাতীয় পদার্থ রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ওই প্রতিষ্ঠান
পরিচালনা করেন নজরুল ইসলামের ছোট ছেলে টিপু সুলতান।
এ বিষয়ে হুমায়ুন কবির তপু জানান, টেকনিক্যাল কারনে মেশিনের মাধ্যমে
পরিমাপ করা তেল কম হয়ে থাকতে পারে। এ কারনে তার প্রতিষ্ঠানে জরিমানা ও
সতর্ক করা হয়েছে।
অপরদিকে গুরুদাসপুর মডেল মসজিদের পাশে মেসার্স লামিয়া এন্টারপ্রাইজের
মিনি তেল পাম্পেও বিএসটিআইএর ভ্রাম্যমান অভিযান পরিচালিত হয়।
প্রতিষ্ঠানের মালিক আখতারুজ্জামান ওজনে কম দেয়ার অপরাধ স্বীকার করায় তাকেও
১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আসাদুল ইসলাম বলেন, ওজন ও
পরিমাপ আইন ২০১৮ এর ২৯ ধারায় দুটি মিনি তেল পাম্পকে ২০ হাজার ও অপর মিনি
পাম্পে গোখাদ্য ও পেট্রোলিয়াম জাতীয় পদার্থ রাখার অপরাধে ৫ হাজার টাকা
জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ভ্রাম্যমান অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category