এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম ::
উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের অন্যতম: সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘অনির্বাণ যুব ক্লাব’র নতুন কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে অনিবার্ণ যুব ক্লাবের সদস্য শাহীন আলম সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অভিনন্দন।
নতুন কমিটির সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক শাহীন আলম,ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিপন, শিক্ষা ও বৃত্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম, অর্থ সম্পাদক আশ্রাফুল হক রাকিব, প্রচার সম্পাদকে শেখ ফরিদ ইমন, দপ্তর সম্পাদক আব্দুল আল নোমান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবলু হাছান, সমাজকল্যাণ সম্পাদক নুর নবী, কার্যকরী পরিষদ সদস্য রবিউল হোসাইন, ইসমাইল হোসেন, শাহাদাত ইসলাম ও মিজানুর রহমান।
গত ১৯ এপ্রিল (শনিবার) সন্ধ্যায় নবগঠিত কমিটির সদস্যদের অনির্বাণ যুব ক্লাব কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ‘আরাফাত রহমান কোকো’ ক্রীড়া পরিষদ জোরারগঞ্জ থানা’র যুগ্ম-আহ্বায়ক জহির উদ্দিন, করেরহাট ইউনিয়ন ‘আরাফাত রহমান কোকো’ ক্রীড়া পরিষদের যুগ্ম-আহ্বায়ক আবুল খায়ের, বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হক তুহিন, অর্থ সম্পাদক তারেক, সদস্য আবু ছালেক বাদশা প্রমুখ।