• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

শ্রীপুরে হকার লীগের নেতাকর্মীদের কমিশন না দেওয়ায় ইজারাদারের উপর হামলা!

দিনকাল বিডি / ১২৩ Time View
প্রকাশঃ রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

শ্রীপুর গাজীপুর:
গাজীপুরের শ্রীপুরে ইজারাদার ও হকারদের মধ্যে সংঘর্ষ বিগত আওয়ামীলীগ সরকারের লোকজনের চাঁদাবাজি ও কমিশন চাওয়ার ঘটনায় ঘটেছে বলে জানিয়েছেন ইজারাদার।

শনিবার বেলা ১২টায় মাওনা চৌরাস্তার অস্থায়ী ইজারাদার কাজল ফকির এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

তিনি জানান, আমি চলতি বছরে পহেলা বৈশাখ থেকে প্রায় ৬৫লাখ টাকা পরিশোধ করে আমি ইজারাদার হিসেবে নিযুক্ত হন। বৈধ ইজারাদার হওয়া সত্যেও একটি পক্ষ ইজারার টাকা আদায়ে বাধা দিয়ে আসছে। ওই পক্ষটি বিগত স্বৈরাচারী আওয়ামীলীগের ধুসর দেশীয় অস্ত্রের মহড়া চালিয়ে তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। ইজারা পাওয়ার পরপরই বিগত আওয়ামীলীগ সরকারের অনুসারী হকারলীগের সভাপতি জাহিদ, বাংলাদেশ জামায়েত ইসলামীর সংগঠন পরিচয় দিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের শ্রীপুর পৌরসভার সভাপতি কামাল উদ্দীনসহ বেশ কয়েকজন বাজার থেকে নির্দিষ্ট হারে কমিশন দাবি করে।

গতকাল শুক্রবার ইজারার টাকা উত্তোলনের সময় কামাল ও জাহিদের নেতৃত্বে তার লোকজনের উপর হামলা চালানো হয়। এতে তিনজন গুরুতরসহ প্রায় ১৫জন আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে গত রাতেই তিনি শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মন্ডল বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
####


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category