• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নওগাঁ ,রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে গরু চুরি

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ রবিবার, ৪ মে, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার রাতোয়াল দালানবাড়ী পাড়ার মজিবর রহমান ও তার ছেলে দুলাল হোসেনের পৃথক এই চারটি গরু চুরির ঘটনা ঘটে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
মজিবর রহমানের ছেলে দুলাল হোসেন জানান,প্রতিদিনের ন্যায় তিনি এবং তার বাবা শনিবার সন্ধায় বাড়ী সংলগ্ন পৃথক গোয়াল ঘরে গরু রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরেন। ভোরে ঘুম থেকে ওঠে দেখতে পান দুটি গোয়াল ঘরের তালা কেটে দুলাল হোসেনের দুটি এবং তার বাবা মজিবর রহমানের দুটিসহ মোট চারটি গরু চোরেরা চুরি করে নিয়ে গেছে। চারটি গরুর আনুমানিক মূল্য প্রায় দুই লক্ষ ৪০হাজার টাকা হবে বলে জানান দুলাল হোসেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন,এঘটনায় অভিযোগ পাওয়া গেছে। ঘটনা তদন্ত করতে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category