• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষি উদ্যোক্তাদের সাথে সভা

দিনকাল বিডি / ১৪৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

বাগেরহাট প্রতিনিধি।।
নিরাপদ খাদ্য উৎপাদনে বাগেরহাটের প্রান্তিক কৃষি উদ্যোক্তদের সাথে বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান ও ব্যবসায়ীরা মত বিনিময় সভা করেছেন। বৃহষ্পতিবার (৮ ডিসেম্বর ) সকালে বাগেরহাটের কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে জেলা পর্যায়ে ক্রেইন কৃষি উদ্যোক্তা ও মার্কেট লিংকেজ নামে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বাগেরহাট জেলার মোল্লাহাট, কচুয়া, মোংলা ও শরণখোলা উপজেলার ১৫ জন কৃষি উদ্যোক্তা, উপজেলা পর্যায়ের ১৬ জন ডিলার, রিটেইলার, হোলসেলার ও ৪টি বীজ কোম্পানীর জেলা প্রতিনিধিরা অংশ নেয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাগেরহাটের উপ পরিচালক মোঃ আজিজুর রহমান। সভায় আরও বক্তব্য দেন, বাগেরহাট জেলা মৎস কর্মকর্তা এএসএম রাসেল, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান, সাংবাদিক আলী আকবর টুটুল, নিউট্রেশন সমন্বয়কারী-কনসার্ন ওয়াল্ড-ওয়াইডের হোসনেয়ারা বেগম, সমন্বয়কারী ক্রেইন প্রকল্প মোঃ মামুন-অর-রশিদ ও সমন্বয়কারী পরিতোষ গোস্বামী প্রমুখ।
আয়োজকরা জানান, নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের গুনগত বীজ, জৈব-সার, বালাইনাশকসহ কৃষি উপকরণের সহজলভ্যতা তথা মাতৃ ও শিশু পুষ্টির উন্ণয়ন করা, খাদ্য নিরাপত্তাহীনতা এবং অপুষ্টিজনিত সমস্যা সমাধানে অবদান রাখা। এর আগে ১৫ জন কৃষি উদ্যোক্তাদের ২ দিনের দক্ষতা উন্নয়নের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category