• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে বিএনপির ২৪ নেতা-কর্মী আটক

দিনকাল বিডি / ২৪২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাট পুলিশ জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও তার অংঙ্গ সংগঠনের ২৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে বিভিন্ন উপজেলায় দায়েরকৃত নাশকতা ও চিতলমারী থানা ভাংচুর মামলায় আটক দেখিয়ে পুলিশ তাদের আদালতে পাঠিয়েছে।
বুধবার (৭নভেম্বর) রাতে পুলিশ অভিযান চালিয়ে রামপাল উপজেলা থেকে ৬ জন, মোল্লাহাটে ৯ জন , চিতলমারীতে ৪ জন, কচুয়ায় ৩ জন ও সদর থেকে ২জন বিএনপির ২৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
আটককৃতরা হল বাগেরহাট সদর উপজেলা রাখালগাছী ইউনিয়ার বিএনপির নেতা গোলজার আলী খান (৫০) ও রাখালগাছী ইউনিয়ার শ্রমিক দলের আহবায়ক এস এম মোরছালিন (৪০)। কচুয়া উপজেলার সোলায়মান শেখ (৫৫), মো: হুমাউন শেখ (৪৮) ও মো: মাহফুজ শেখ (৪০)। চিতলমারী উপজেলার সন্তসপুর ইউনিয়ানের সভাপতি কাজী লায়েকুজ্জামান, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মো: শাকিল আহম্মেদ, উপজেলা বিএনপি নেতা মো: দাউদ শেখ, ফজলুল হক বিশ^াস। মোল্লারহাট উপজেলায় সোহেল মোল্লা যুবদল, ইসমাইল মোল্লা বিএনপি, সলেমান সরদার ছাত্রদল, মো: মোরশেদ ছাত্রদল, মো: বায়জিদ যুবদল, মো: মিকু বিএনপি। রমপাল উপজেলার যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, বিএনপি নেতা শেখ ফিরোজ কবির, যুবদল নেতা শেখ ওলিউর রহমান, বিএনপি নেতা শেখ আজাহার হোসেন, দেলোয়ার হোসেন, জিন্না শেখ।
বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মো: মোজাফ্ফর রহমান আলম বলেন, দলীয় নেতা-কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি ও ‘হয়রানিমূলক’ মামলায় পুলিশের ধরপাকড়ের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ঢাকায় আগামী ১০ ডিসেম্বর মহাসমাবেশকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট ও নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য পুলিশ এখন বিএনপির নেতা-কর্মীদের আটক করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category