• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁর আত্রাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী,যতদিন মানবতা থাকবে, ততদিন রবীন্দ্রনাথ ঠাকুরও প্রাসঙ্গিক থাকবেন

দিনকাল বিডি ২৪ / ১৫৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

জুনায়েদ রহমান চন্দন স্টাফ রিপোর্টার :

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী,রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাসঙ্গিকতা কখনো সময়ের হাতে পুরনো হয় না। কারণ, তিনি মানুষকে নিয়ে লিখেছেন, মানুষের মন ও সমাজ নিয়ে ভাবনা রেখেছেন।

তাই যতদিন মানবতা থাকবে, ততদিন রবীন্দ্রনাথ ঠাকুরও প্রাসঙ্গিক থাকবেন চিরকাল। রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস ও নাটক আজও পাঠক-শ্রোতার হৃদয়ে দাগ কাটে। কবিগুরু ছিলেন সত্যিকারের বিশ্বনাগরিক। পূর্ব ও পশ্চিমের সেতুবন্ধন ঘটিয়ে তিনি বাংলাকে পৌঁছে দিয়েছিলেন বিশ্বের দরবারে।

৮ মে (২৫ বৈশাখ) বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

রবীন্দ্রনাথ ও বাংলাদেশ শীর্ষক ৩দিন ব্যাপী আলোচনা সভা, রবীন্দ্রসংগীত, কবিতা পাঠ, নাট্য মঞ্চায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি।

নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম।

আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: বেলাল হোসেন, নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোহাম্মদ শামসুল আলম,আত্রাই-রানীনগরের সকল শ্রেণীর কর্মকর্তা ও মনিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category