• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বাগেরহাটের মোল্লাহাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী শিক্ষকের অভিযোগ

দিনকাল বিডি / ১৫৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

বাগেরহাটপ্রতিনিধি।।
বাগেরহাটের মোল্লাহাটে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানহানী ও মানষিক নির্যাতনের অভিযোগ করেছেন এক সহকারী শিক্ষক। উপজেলার ৫৩ নং কাহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মাৎ আসমা খানমের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর এ অভিযোগ করেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলরুবা নিপা।
লিখিত ও মৌখিক অভিযোগে সহকারী শিক্ষক দিলরুবা নিপা জানান, গত ১ ডিসেম্বর প্রধান শিক্ষক মোসাম্মাৎ আসমা খানম নিজ বিদ্যালয়ের অফিস কক্ষে সকল শিক্ষকদের সামনে আমাকে বাজারের মেয়ে বলে গালি দেয় ও আমার অনাগত সন্তানকে বাজারের সন্তান হয়ে ভূমিষ্ঠ হবে বলে মন্তব্য করেন । আমি অন্তঃসত্ত্বা এই বিষয়টি উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা অফিসার এবং আমার বিদ্যালয়ের একজন পুরুষ শিক্ষক সহ বিদ্যালয়ের অফিস সহকারীকে একজন মুসলিম নারী হয়ে জানানোর জন্য উক্ত প্রধান শিক্ষিকা আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে গালি দেয় ও বাজে মন্তব্য করেন । যা আমার এবং আমার অনাগত সন্তানের মানহানিতে আঘাত লাগে এই মানহানির জন্য আমার এবং আমার অনাগত সন্তানের শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ হয়ে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেন তিনি ।

প্রধান শিক্ষক মোসাম্মাৎ আসমা খানম বলেন, সম্পূর্ণ অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন । মূলত ওই শিক্ষক সঠিক নিয়মে স্কুলে আসেনা । এছাড়াও বিভিন্ন অজুহাতে স্কুল থেকে চলে যায় । যা বলার কারণে এ মিথ্যা অভিযোগ করেছে । উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান, তিনি লিখিত অভিযোগ পেয়েছেন, তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category