• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপি হরিবাসর অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১০১ Time View
প্রকাশঃ শনিবার, ১৭ মে, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ দেশ মাতৃকার এবং বিশ^ জননীর সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায় বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামে ১৬ প্রহর ব্যাপি শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার (১৬ মে) বিকেলে ছাতিয়ানগ্রাম সর্বজনীন হরিসভা মন্দির প্রাঙ্গণে মন্দির কমিটির নেতৃবর্গের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হরিবাসর কমিটির সভাপতি টগর বসাকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার। আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এসএম জুয়েল রানা, যুগ্ন আহবায়ক কোরবান আলী, নাজমুল হোসেন, ছাত্রদল নেতা সোহেল রানা, মিম হোসেন, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সরফরাজ, ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক রতন হোসেন, হিন্দুদের মধ্যে বক্তব্য রাখেন, সুদেব কুমার ঘোষ, অশিম ঘোষ, দিপেন বসাক ও উত্তম বসাক প্রমুখ।

সভায় প্রধান অতিথি বলেন, হিন্দু মুসলিম আরমা ভাই ভাই, সকলে ঐক্যবদ্ধ হয়ে সবাই সবার বিপদে-আপদে এগিয়ে যাব। কেউ আমাদের ক্ষতি করতে পারবেনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নের কর্মসুচী দিয়েছেন। বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক ধর্মের মানুষ নির্বিঘেœ তাদের ধর্ম পালন করতে পারবেন। আমি সুখে-দুখে আপনাদের পাশে থেকে সেবা করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category