• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নগরীতে আ’লীগ কর্মী রাবি পরিক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সহকারী পরিচালক ইমন- সহ গ্রেফতার ১৫

দিনকাল বিডি ২৪ / ৮১ Time View
প্রকাশঃ রবিবার, ১৮ মে, ২০২৫

মাসুদ রানা রাব্বানী,

রাজশাহী: রাজশাহী মহানগরীতে আ’লীগ কর্মী-
সহ ১৫জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার আওয়ামীলীগ কর্মী ও আলী মোহাম্মদ নুসায়ের ওরফে ইমন (৪০),
তিনি রাবি পরিক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সহকারী পরিচালক (এ্যাড হক) এবং
রাসিক সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সহচর। তিনি
মহানগরীর মতিহার থানার কাজলা পুকুরপাড় এলাকার মোঃ এসকেন্দার আলী
ওরফে নোভেল মোল্লার ছেলে ও মোঃ শাহিন (২৩), সে একই থানার ধরমপুর
এলাকার মোঃ রবকুলের ছেলে।
রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-
পুলিশ কমিশনার (সদর), মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান
চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী
কর্মকাণ্ডের অভিযোগে ২জন আ’লীগ কর্মীকে গ্রেফতার হয়েছে।
এছাড়াও নগর পুলিশের অভিযানে ১৩ জন গ্রেফতার হয়েছে। যার মধ্যে
ওয়ারেন্টভুক্ত ৪ জন, মাদক মামলায় ৩ জন এবং অন্যান্য অপরাধে ৬ জনকে
গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের রবিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল
হাজতে প্রেরণ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category