• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে ‘সবজি দেখে খাতায় লিখি’ ভিন্নধর্মী আয়োজন

দিনকাল বিডি ২৪ / ৮১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২০ মে, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি,

আদমদীঘিতে এক নজরে “সবজি দেখে খাতায় লিখি’
বসুন্ধরা শুভসংঘের এক ভিন্নধর্মী আয়োজন প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার
(১৯ মে) বেলা ১১টায় আদমদীঘি উপজেলার তালশন চড়কতলায় এই আয়োজনটি করা হয়।
সবজি দেখে খাতায় লিখি বিষয়ে একটি গামছা বিছিয়ে ১৯ রকমের সবজি সাজিয়ে রাখা হয়।
শুভসংঘের বন্ধুরা প্রতিযোগিতায় অংশ গ্রহনকারিদের এসব সবজির নাম ও গুণাগুণ সম্পর্কে
ধারণা দেন। এরপর “সবজি দেখে খাতায় লিখি’ এ বিষয়ে কিশোর-কিশোরী ও শিক্ষার্থীরা খাতা
কলম নিয়ে এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। ৫০ নম্বরের এই পরিক্ষা বেলা ১১ টা থেকে ১টা
পর্যন্ত চলে। শতাধিক কিশোর-কিশোরী ও শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।
এরমধ্যে বিজয়ী ১৫জনকে পুরস্কৃত করা হয়। বসুন্ধরা শুভসংঘের আদমদীঘি উপজেলা শাখার সহ
সভাপতি আহসান হাবীব তুহিনের সভাপতিত্বে ও কালের কন্ঠের প্রতিনিধি তরিকুল ইসলাম
জেন্টুর সঞ্চালনায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,
আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান। বিশেষ অতিথির বক্তব্য
রাখেন, বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার উপদেষ্টা শখের পল্লী বিনোদন কেন্দ্রের স্বত্বাধিকারি
ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, বেডো সমৃদ্ধি কর্মসূচির সহকারি উপজেলা কর্মসূচি
সমন্বয়কারী শিবনাথ চন্দ্র পাল ও স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমীন, শিক্ষক শিউলি রানী, সুখি
বেগম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category