• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মীরসরাইয়ের ‘ইকোনমিক জোন’র ঘটনায় যুবদল নেতা সোহাগ এর গ্রেপ্তার উদ্দেশ্য প্রণোদিত: .মীরসরাই বিএনপি

দিনকাল বিডি / ৯৮ Time View
প্রকাশঃ বুধবার, ২১ মে, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: যুবদল নেতা শওকত আকবর সোহাগ কে গ্রেপ্তার করে
জেলহাজতে পাঠানো হলো চাঁদাবাজি ও হামলা ঘটনায় ৩ জন আহত হওয়ার ঘটনায়। কিন্তু, এখন দেখা যাচ্ছে- ‘থলের বিড়াল’ বেরিয়ে আসার উপক্রম!

শোনা যাচ্ছে- চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ ব্যবসায়ীক কাজে ঘটনার কেন্দ্রবিন্দু মীরসরাই অর্থনৈতিক অঞ্চল ‘ইকোনমিক জোন’ এ অবস্থিত ‘বাংলাদেশ অটো ইন্ডাষ্ট্রিজ’

এ গেলে সেখানকার আওয়ামী রাজনৈতিক গন্ধয়ায়িত কর্মকর্তা/পরিচালক নামিয় ব্যাক্তিদের সাথে ব্যবসায়ীক আলাপকালে তারা বিএনপি’র সম্মানিত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে খারাপ মন্তব্য করে!

এতে যুবদল নেতা শওকত আকবর সোহাগ তার প্রতিবাদ জানালে তার সাথে ওদের কথা কাটাকাটি হয়। আর এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি মহল বিশেষের ইন্ধনে তার বিরুদ্ধে মিথ্যে চাঁদাবাজির অভিযোগ দিয়ে পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে জেলহাজতে পাঠানো হয়।

এবং অতি আশ্চর্যজনক হলেও সত্যি যে, তাকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে জেলহাজতে পাঠানোর পর তার বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার ঘটনায় মামলা দায়ের করে তাকে জেলহাজতে্ পাঠানোর বৈধতার চেষ্টা ও চালানো হয়!

এবং এর পর উক্ত কারখানার কতিপয় আওয়ামী ঘেঁষা পরিচালক নামিয়দের পূর্ব সখ্যতা থাকা কয়েকজন স্থানীয় সাংবাদিক কে দিয়ে বিভিন্ন পত্রিকার অনলাইনে নিউজ ও করিয়ে দেয়া হয়।

পরবর্তীতে দু’একজন সাংবাদিক ঘটনার আসল তথ্য উদ্ঘাটন করার চেষ্টা করতে গেলে ‘থলের বিড়াল’ বেরিয়ে আসার ও উপক্রম হয়।

যে সব পত্রিকার অনলাইন ভার্সনে চাঁদাবাজি ও হামলার ঘটনায় যুবদল নেতা শওকত আকবর সোহাগকে গ্রেপ্তার করার নিউজ করা হয় সেই সব পত্রিকার মধ্যে দু’একটা পত্রিকার অনলাইন ভার্সনে আবার ফলোআপ নিউজ করে তাতে উল্লেখ করা হয়- চাঁদাবাজির ঘটনা নয়।

মুলত: খালেদা জিয়া ও তারেক রহমান এবং বিএনপি সম্পর্কে খারাপ মন্তব্য করার কারণে যুবদল নেতা শওকত আকবর সোহাগ এর সাথে তাদের কথা কাটাকাটি হয় এবং তা পরে হাতাহাতিতে রুপ নেয়।

এবং উক্ত মামলার যে বাদী ) কামরুল হোসেন) সে নিজেই বলেছেন ঘটনার সময় তিনি ছিলেন না! তবে, কারখানার জেনারেল ম্যানেজার হাসিবুল হাসান তাকে বলায় তার অর্ডার তামিল করতে তিনি মামলার বাদী হতে বাধ্য হন্!!

এ দিকে যুবদল নেতা শওকত আকবর সোহাগকে গ্রেপ্তারের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে একের পর এক পোষ্ট আসতে থাকে যুবদল নেতা শওকত আকবর সোহাগ তার সঙ্গীয়দের নিয়ে উক্ত কারখানায় গিয়ে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন।

টাকা দিতে না চাইলে সে এবং তার সঙ্গীয়রা মিলে কারখানার কর্মকর্তা/পরিচালকদের ওপর হামলা চালায়। আর তারা ওই ঘটনার আলোকে থানায় মামলা দায়ের করেন।

কিন্তু, খবর নিয়ে জানা গেছে- ঘটনা যে দিন ঘটলো সে দিন-ই মুখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়ে দিলো! আর মামলা দায়ের করা হলো তার পরেরদিন!!

ঘটনা-গ্রেপ্তার এবং মামলা দায়ের করার বিষয়ে সব কিছু যেনো তালগোল পাঁকিয়ে গেলো বলে মনে করছেন মীরসরাই উপজেলা বিএনপি’র দায়িত্ববান নের্তৃবৃন্দরা।
তালগোল পাঁকানো ঘটনার তীর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল আমিন,

মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সদস্য এবং বর্তমান আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী ও সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী যুবদল নেতা শওকত আকবর সোহাগ এর অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে আগামীতে এহেন নোংরামি থেকে উর্দ্ধে থাকতে পুলিশ প্রশাসন সহ রাজনৈতিক সকলের প্রতি অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category