• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাগাতিপাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

দিনকাল বিডি / ৯৪ Time View
প্রকাশঃ বুধবার, ২৮ মে, ২০২৫

মোঃ সাাইফুল ইসলাম, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’ এই প্রতিপাদ্যে নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভায় অংশ নিয়ে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা। আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সূচনা মনোহরার সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডা. ফাকেহা জাবীনের সঞ্চালনায় পুষ্টি বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন জুনিয়র কনসালটেন্ট (গাইনি এন্ড অবস) ডা. খন্দকার মাহাবুবা জান্নাত।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আনাম, বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান ও উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি খাদেমুল ইসলাম প্রমুখ।

এ উপলক্ষে উপজেলা পর্যায়ের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতা এবং পুষ্টি বিষয়ক কুইজের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category