• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১০৫ Time View
প্রকাশঃ বুধবার, ২৮ মে, ২০২৫

জুনায়েদ রহমান চন্দন স্টাফ রিপোর্টার :

নওগাঁর রাণীনগরে ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মেহেদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. মোস্তাকিমা খাতুন।

আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আতিকুর রহমান, মো. আমিনুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন প্রমুখ।

পার্টনার কংগ্রেস সভায় উত্তম কৃষি চর্চা মাধ্যমে উৎপাদিত ফসল সমূহ, কৃষি বিষয়ে ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, নিরাপদ ফসল উৎপাদনের কলাকৌশল, কৃষকদের উৎপাদিত নিরাপদ ফসলের মার্কেট লিংকেজসহ নানা বিষয়ের ওপর আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category