• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামে কএেনএফরে আরও ১৫ হাজার ইউনর্ফিম জব্দ, কারখানা মালকি গ্রপ্তোর

দিনকাল বিডি ২৪ / ৮৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রামের একটি পোশাক কারখানা থেকে বান্দরবানের পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও ১৫ হাজার ইউনিফর্ম উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ মে) রাতে নগরীর পাহাড়তলী থানার একটি কারখানা থেকে এসব পোশাক জব্দ করে বায়েজিদ থানা পুলিশ। কারখানাটি বায়েজিদের সেই রিংভো অ্যাপারেলসের বলে জানা গেছে। এ ঘটনায় রিংভো অ্যাপারেলস ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমানকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় বায়েজিদ থানার এক পুলিশ সদস্য বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে পাহাড়তলী থানায় মামলা করে।
তবে, এ অভিযানের বিষয়ে পাহাড়তলী, বায়েজিদ থানা এবং সিএমপির পক্ষ থেকে কেউ বক্তব্য দিতে রাজি হননি।

এ নিয়ে তৃতীয়বারের মতো একই ধরনের ইউনিফর্ম উদ্ধারের ঘটনা ঘটে। সোমবার চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকার আরেকটি গুদাম থেকে ১১ হাজার ৭৮৫টি ইউনিফর্ম জব্দ করা হয়।
গত ১৭ মে নগরীর বায়েজিদ বোস্তামী থানার নয়ারহাট রিংভো অ্যাপারেলস নামের পোশাক কারখানা এবং সন্নিকটের মুজাফফরনগর আবাসিক এলাকায় ওই কারখানা থেকে কেএনএফের ২০ হাজার ৩০০ সেট ইউনিফর্ম জব্দ করে নগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় কারখানা মালিক সাহেদুল ইসলাম, ইউনিফর্ম তৈরির দুই ফরমাশ দাতা গোলাম আজম এবং নিয়াজ হায়দারকে গ্রেফতার করা হয়।

এ ঘটনাতে ও বায়েজিদ থানায় একই আইনে আরেকটি মামলা হয়। ওই মামলায় আরও উল্লেখ করা হয়, নিষিদ্ধ সংগঠন কেএনএফের সদস্যরা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলার বিভিন্ন স্থানে সশস্ত্র অবস্থান করে ভয় দেখিয়ে চাঁদা আদায়, হত্যা, অপহরণ, গুমসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে। গ্রেপ্তার ও অজ্ঞাত পরিচয় আসামিরা বাংলাদেশের অখণ্ডতা, সংহতি জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করতে অবৈধভাবে বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে। এর পর গত ২-৩ এপ্রিল বান্দরবানের থানচি ও রুমা দুই ব্যাংকের তিন শাখায় ডাকাতিও করে সশস্ত্র গোষ্ঠীটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category