• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুস্কৃতিকারীদর ধারালো অস্ত্রাঘাতে স্বেচ্চাসেবক দল নেতা নিহত, ২ কর্মী আহত

দিনকাল বিডি ২৪ / ৭৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম ::

উত্তর চট্টগ্রামের মীরসরাই-সীতাকুণ্ড উপজেলার ছোট দারোগারহাট এলাকায় মাদক সংক্রান্ত বিষয়ে বাধ- প্রতিবাদের ঘটনায় মাদক বিক্রতা/সন্ত্রাসীদের ধারালো অস্ত্রাঘাতে স্বেচ্চাসেবক দল নেতা মোঃ কলিম উদ্দিন (৩৭) নিহত হয়েছেন।
স্থানীয় থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাংবাদিকদের কাছে।
সূত্র জানায়, গতকাল (২৮ মে বুধবার) রাতে উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগার হাট বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত কলিম বারৈয়ারঢালা ইউনিয়নের পূর্ব লালানগর গ্রামের ৫নং ওয়ার্ড স্বেচ্চাসেবক দলের প্রস্তাবিত কমিটির সেক্রেটারি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট দারোগারহাট বাজারে ব্যবসা সংক্রান্ত নানান বিষয়ে কলিম এবং তার পক্ষিয়দের সাথে অপর একটি পক্ষ (মাদক ব্যবসায়ী) এর সাথে বিরোধ চলে আসছিলো।
ওই বিরোধের সূত্র ধরে গতকালের এমন বর্বরোচিত ঘটনার জন্ম হয়। ঘটনার দিন বুধবার রাত আনুমানিক ৮টার দিকে তার প্রতিপক্ষরা ধারালো অস্ত্র-সস্ত্র নিয়ে কলিম’র উপর আচমকা হামলা চালায়। এ সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে কলিম গুরুতর আহত হন।
এ ঘটনায় সাদ্দাম সহ তার দলীয় আরো দুই সহযোগী কর্মী মারাত্মক আহত হন। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে ও প্রতিপক্ষ হামলা চালানোর চেষ্টা করে বলে তার পরিবারের অভিযোগ।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক
কলিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন । এদিকে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্চাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মোরছালিন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, মাদক ব্যবসায়ীদের হামলায় ৫নং ওয়ার্ড স্বেচ্চাসেবক দলের প্রস্তাবিত কমিটির সেক্রেটারি কলিম উদ্দিন নিহত হয়েছেন। মাদক ব্যবসায় বাধা পেয়ে দুস্কৃতিকারীরা তার ওপর অতর্কিতভাবে এ হামলা চালায়।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মজিবুর রহমান বলেন, তাদের মধ্যে ব্যবসা সংক্রান্ত বিরোধের সূত ধরে দুই পক্ষের সংঘর্ষে কলিম উদ্দিন নিহত হয়েছে বলে প্রাথমিক ভাবে আমি জানতে পেরেছি।। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category