• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মান্দায় নাশকতার মামলায় জেলা পরিষদের সদস্য আটক

দিনকাল বিডি ২৪ / ৭১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ

নাশকতার মামলায় জেলা পরিষদের সদস্য আব্দুল মজিদ তরফদারকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ মে) সকালে উপজেলার ১২ নং কাঁশোপাড়া ইউনিয়নের কুলিহার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন,আটককৃত আব্দুল মজিদ তরফদার (৪২) উপজেলার ইলশাগাড়ী গ্রামের মৃত বিরাজ উদ্দীনের ছেলে। তিনি কাঁশোপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক অর্থ বিষয়ক সম্পাদক। বিগত জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী প্যানেল থেকে সদস্য পদে নির্বাচিত হন তিনি। ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে আত্মগোপনে ছিলেন। এরপর মাঝে মাঝে নিজ এলাকায় এসে আওয়ামীলীগ সমর্থিত লোকজনকে জড়ো করে সংগঠিত করার জন্য পরিকল্পনা করতেন। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকালেও বৈঠকের আয়োজন করেন তিনি। এমন খবর পেয়ে তাকে আটক করা হয়েছে । এর আগে উপজেলা কৃষকলীগ নেতা জাহাঙ্গীর আলম এবং ভারশোঁ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিককে আটক করে জেল হাজতে পাঠানো হয়। আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category