• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল জব্দ করে ভস্মিভূত

দিনকাল বিডি ২৪ / ১৫২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে খাল ও বিল
থেকে আড়াই লাখ টাকা দামের এক হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল
জব্দ করে ভস্মিভূত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ।
রাণীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ
জানান,বর্তমানে দেশীয় প্রজাতি মাছের প্রজনন সময় চলছে। এরই মধ্যে
উপজেলার রতন ডারা খাল এবং রক্তদহ বিলে কিছু অসাধু ব্যাক্তি নিষিদ্ধ চায়না
দুয়ারী রিং জাল দিয়ে মাছ শিকার করছে। গোপন সংবাদের ভিত্তিতে
বৃহস্পতিবার দুপুরে উপজেলার রতন ডারা খাল এবং খাল সংলগ্ন রক্তদহ বিলে
অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় আড়াই লাখ টাকা দামের এক হাজার
মিটার রিং জাল জব্দ করা হয়। এর পর বিলের পার্শ্বেই আগুন দিয়ে ভস্মিভূত করা
হয়েছে। এসময় সহকারী মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী,রাণীনগর থানার
এসআই খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন।তিনি জানান,দেশীয় প্রজাতির মাছ
রক্ষায় এবং বংশ বিস্তারে মৌসুম জুরেই এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category