• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই যেকোন একটা সময় হতে পারে: প্রেস সচিব

দিনকাল বিডি / ৮৩ Time View
প্রকাশঃ সোমবার, ২ জুন, ২০২৫

ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো একটা সময় ত্রয়োদশ জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার আলোচনার পর তিনি এই কথা জানান।

আলোচনার সূচনা করেন কমিশনের প্রধান ও অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রাষ্ট্রীয় সংস্কারের বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিদ্যমান মতানৈক্য দূর করে একটি সর্বসম্মত কাঠামো তৈরি করার লক্ষ্যে এ আলোচনা হয়েছে।

সভার পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব বাইরে বেরিয়ে সাংবাদিকদের বলেন, ড. ইউনূস বারবার বিভিন্ন জায়গায় বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। সেটা ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে বা জুনে হতে পারে। তবে ৩০ জুনের পরে হবে না।

কমিশনের সভায় সব দলের উপস্থিতির জন্য তাদের প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানিয়েছেন উল্লেখ করে শফিকুল আলম বলেন, জাতীয় স্বার্থে সবাই একসঙ্গে আলোচনায় বসায় রাজনৈতিক দলকেগুলোকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আগে তাদের মধ্যে কিছু বিষয়ে মতবিভেদ দেখা দিয়েছিল। দ্বিতীয় পর্বের আলোচনার উদ্দেশ্যই হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি করা।

এর আগে ১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ মে পর্যন্ত প্রথম দফার সংলাপে মোট ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে কমিশন। প্রথম দফার আলোচনায় অংশগ্রহণকারী দলগুলো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করার বিষয়ে একমত প্রকাশ করলেও এই ব্যবস্থার কাঠামো, মেয়াদ এবং প্রধান উপদেষ্টা নিয়োগের পদ্ধতি নিয়ে মতপার্থক্য থেকে যায়। সেই মতানৈক্য নিরসনের আশায়ই দ্বিতীয় দফার আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category