• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পাঁচ টাকার কাগজের নোট থেকে ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের ছবি অপসারনের প্রতিবাদে মানববন্ধন

দিনকাল বিডি / ১২৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ৬ জুন, ২০২৫

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ পাঁচ টাকার নোট থেকে ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের ছবি অপসারনের প্রতিবাদে নওগাঁর মান্দায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা কুসুম্বা মসজিদ প্রধান ফটকের সামনে ঐতিহাসিক কুসুম্বা শাহী জামে মসজিদের সকল মুসল্লীবৃন্দের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কুসুম্বা মসজিদের খতিব মাওলানা মোস্তফা মো.আল আমিনের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা জামায়াতের আমীর খন্দকার মো. আব্দুর রাকিব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমান মকে এবং সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন,কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, ভালাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক খন্দকার মুহাঃ আব্দুর রহিম,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এনামুল হক,যুব জামায়াতের সভাপতি আব্দুল মালেক,উপজেলা জামায়াতের সাবেক সহঃ সেক্রেটারী আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম হোসেন ও তালহা জোবায়ের প্রমূখ।

বক্তারা বলেন, কুসুম্বা মসজিদ জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির অমূল্য নিদর্শন। এটি পাঁচ টাকার নোটে বহাল থাকায় দেশের মানুষ সহজেই ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারতেন। সেই নোট থেকে কুসুম্বা মসজিদের ছবি অপসারন করে নেওয়া দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে অবমূল্যায়নের শামিল।

জেলা জামায়াতের আমীর খন্দকার মো. আব্দুর রাকিব বলেন, ‘কুসুম্বা মসজিদ ইসলামী ঐতিহ্যের নিদর্শন। সেই মসজিদের ছবি ছবি অপসারন করে ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে। অবিলম্বে সরকারের এই সিদ্ধান্ত পরিবর্তন করে পাঁচ টাকার নোটে কুসুম্বা মসজিদের ছবি পুনঃস্থাপনের দাবি জানাচ্ছি। ‘

অবিলম্বে কুসুম্বা মসজিদের ছবি পুনরায় পাঁচ টাকার নোটে বহালের দাবি জানিয়েছেন বক্তারা। দাবি মানা না হলে ভবিষ্যতে মান্দাসহ নওগাঁবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন নেতারা।

এর আগে গত মঙ্গলবার উপজেলার প্রসাদপুর বাজারে উপজেলা বিএনপির উদ্যোগে পাঁচ নোট থেকে কুসুম্বা মসজিদের ছবি অপসারন করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হয়। বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে অর্থ উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। একই দাবিতে জামায়াতে ইসলামী মান্দা উপজেলার শাখার নেতারা আলাদাভাবে স্মারকলিপি প্রদান করেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category