• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

চট্টগ্রাম থেকে ঈদে ফেনীর নিজ বাড়িতে গিয়ে লাশ হলো পঞ্চম শ্রেণীর ছাত্র রবিন

দিনকাল বিডি ২৪ / ৮৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৩ জুন, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম ::

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের নগরকান্দি গ্রামের পল্লী চিকিৎসক ওমর ফারুকের ছেলে রবিন (১২) চট্টগ্রাম শহরের বিএফ শাহীন স্কুল এন্ড কলেজে পঞ্চম শ্রেণীর পড়াশোনা করতো।
ঈদ উল আযহা’র ছুটিতে চট্টগ্রাম থেকে নিজের বাড়িতে বেড়াতে যায় সে।
কিন্তু, হঠাৎ গতকাল সকালে নিখোঁজ হয় সে। সারাদিন অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ফেনী মডেল থানায় ছেলে নিখোঁজ হিসেবে ডায়েরি করেন তার বাবা পল্লী চিকিৎসক ওমর ফারুক।
দিন গড়িয়ে এবং রাত পার হওয়ার পর সকালে বাড়ির পাশের ডোবার মধ্যে তার লাশ পাওয়া যায়।
ছেলেটির পিতা ওমর ফারুক জানিয়েছেন, এটি নিশ্চিত হত্যাকান্ড। কিন্তু, কে বা কারা এমন ঘটনা ঘটাতে পারে তা নিশ্চিত করে বলা যায়নি।
সে তার ছেলের হত্যাকান্ড সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবী করেছেন।
ছেলেটির মুখে ফেনা ও রক্ত পাওয়া গেছে বলে প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর লাশ ডোবার মধ্যে ফেলে দেয়া হয়েছে। লাশের পাশে পড়ে ছিলো তার শখের বাইসাইকেল টিও।
পুলিশ ছেলেটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category