• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় কেন্দ্রীয় বিএনপি নেতা এম.এ মতিনের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়

দিনকাল বিডি / ৬৪ Time View
প্রকাশঃ রবিবার, ১৫ জুন, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর মান্দায় তরুন প্রজন্মের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার প্রসাদপুর ইউনিয়নের ডিব বাজারে “গোবিন্দপুর মাদকমুক্ত ও সমাজসেবক ক্লাব” এর আয়োজনে এ ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় মান্দা উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সামশুল ইসলাম বাদলের সঞ্চালনায় ও প্রসাদপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম হোসেন খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক আহবায়ক ও ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম.এ মতিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন টুকু,সদস্য আবুল কালাম আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খাঁন,উপজেলা যুবদলের আহবায়ক নূরুল ইসলাম,যুগ্ম আহবায়ক সাদেকুল ইসলাম প্রমূখ। এছাড়াও জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক শাহিদুজ্জামান সোহান, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মলয় কুমার ঘোষ, যুগ্ম আহবায়ক সাদেকুল ইসলাম, শরিফুল ইসলাম বেলাল এবং যুগ্ম আহবায়ক শাহীনূর ইসলাম শাহীনসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category