আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে চোলাই মদসহ কাজল পাহান (৪০) নামের এক মাদক ব্যবসায়ীতে গ্রেফতার করেছে মাদদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। গত শনিবার ১০ নভেম্বর সন্ধ্যায় আদমদীঘির ইশবপুর গ্রামে তার বাড়ি থেকে মদ বিক্রি কালে ৩ লিটার চোলাই মদ উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়। শ্রী কাজল পাহান উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির ইশবপুর গ্রামের মাখন পাহানের ছেলে। এ ব্যাপারে রাতে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত শনিবার সন্ধ্যায় বগুড়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর খ অ লের সদস্যরা উপজেলার ইশবপুর গ্রামে কাজল পাহানের বাড়িতে অভিযান চালিয়ে বিক্রি কালে ৩ লিটার চোলাই মদ উদ্ধার ও মাদক ব্যবসায়ী কাজল পাহানকে গ্রেফতার করে আদমদীঘি থানায় সোর্পদ করেন। গত রোববার দুপুরে গ্রেফতারকৃত কাজল পাহানকে আদালতে প্রেরন করা হয়েছে।
#