• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাগেরহাটে সন্ত্রাসী হামলার ঘটনায় আসামীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন

দিনকাল বিডি / ১৫২ Time View
প্রকাশঃ শনিবার, ২১ জুন, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি ।। বাগেরহাট সদর উপজেলার দত্তকাঠি গ্রামে সন্ত্রাসী হামলার ঘটনায় এলাকার মাদক মাদক ব্যবসায়ী চিহ্নিত সন্ত্রাসী পিঞ্জু শেখের গ্রেপ্তারের দাবিতে বাগেরহাট প্রেসক্লাবের সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা পিন্টু শেখ ও তার সন্ত্রাসী বাহিনীর গ্রেপ্তারের দাবি জানান।

এ সময় হামলায় আহত এনামুল হক, রাশেদুল হক, রাসেল শেখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে পিন্টু শেখের সন্ত্রাসী হামলায় আহত শেখ রাজিবুল হক লিখিত বক্তব্য বলেন, ৫ তারিখের পর থেকে পিঞ্জু শেখ তার সন্ত্রাসী বাহিনী এলাকায় চাঁদাবাজি ঘের দখলসহ নানা অপকর্মের সাথে জড়িত।

এরমধ্যে এনজিও তার সন্ত্রাসী বাহিনী আমার কাছে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। ওই টাকা দিতে অপরগতা প্রকাশ করায় গত ১২ জুন রাতে ও পরের দিন পিঞ্জু শেখের নেতৃত্বে মোস্তাক ফকির, সাব্বির শেখ, লুৎফর মল্লিক, সজীব শেখ, রাজিব শেখ, শান্ত শেখ, মিঠু শেখসহ একদল সন্ত্রাসী আমিসহ আমাদের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়।

এ সময় আমার ডাক চিৎকারে স্থানীয় ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। কিন্তু তার আগেই সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আমার মা শরিফা বেগম, আমার বড় ভাই রিয়াদুল হক, চাচাতো ভাই, রাসেল সেখ, রাশেদুল হক, ভাইপো ইনামুল হককে ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে পিন্টু ও তার সন্ত্রাসী বাহিনী।

তারা আমার ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর, বাড়ির মালামাল লুট ও মাছের ঘের লুট করে ও ঘেরের বাসা পুড়িয়ে দিয়ে ৫ লক্ষ টাকার ক্ষতি করে। তাদের সন্ত্রাসী বাহিনীরা আমার মা শরিফা বেগম ও আমার পায়ের রগ কেটে দিয়েছে।

পরবর্তীতে হামলায় জড়িত পিঞ্জু শেখ সহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা হলেও পুলিশ এখনো কোন আসামিকে গ্রেফতার করতে পারে নাই। হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায় ও আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। তিনি এ ঘটনায় জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category