• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম ও পদত্যাগ দাবী আদমদীঘিতে বিএনপির দুগ্রæপে সংঘর্ষ আহত-৪

দিনকাল বিডি / ৭২ Time View
প্রকাশঃ সোমবার, ২৩ জুন, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি উপজেলার কাঞ্চনপুর উচ্চবিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি পদ নিয়ে দ্ব›েদ্বর জেরে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর চ›ন্দ্র পালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে বিএনপির একটি পক্ষের বিক্ষোভ মিছিলে হামলা ও পাল্টাপাল্টি হামলায় ইউনিয়ন বিএনপির সম্পাদক ও ইউপি সদস্য এমদাদুল হক সাঈমসহ বিএনপির দুই পক্ষের চারজন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গতকাল সোমবার (২৩জুন) বেলা ১২ টায় আদমদীঘি উপজেলার চাঁপাপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আদমদীঘি উপজেলা কাঞ্চনপুর উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এডহক কমিটিতে সভাপতির পদে বিএনপির চাঁপাপুর ইউনিয়ন সভাপতি ফরিদ সরকার সমর্থিত আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক এমদাদুল হক সাঈম নিজেই সহ তিনজন প্রতিদ্বদ্বিতা করেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর চন্দ্র পাল প্রস্তাবিত কমিটি রাজশাহি শিক্ষা বোর্ডে প্রেরন করেন। সেমতে ফরিদ সরকার সমর্থিত ব্যক্তি আলমগীর হোসেনকে রাজশাহি শিক্ষা বোর্ড ৬ মাসের জন্য ম্যানেজিং কমিটির এডহক হিসাবে নিয়োগ দেন।

এদিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর চন্দ্র পালের বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষকদের সাথে অসাধাচারণ ও আর্থিক নানা অনিয়মের অভিযোগ এনে ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সম্পাদক এমদাদুল হক সাঈম এবং কতিপয় শিক্ষক বগুড়া জেলা শিক্ষা অফিস, উপজেলা নির্বাহি অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। গতকাল সোমবার ২৩ (জুন) বগুড়া জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রমজান আলী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর চন্দ্র পালের বিরুদ্ধে তদন্ত আসছেন।

এমন খবরে অভিভাবক ও সচেতন এলাকাবাসির ব্যানারে বিএনপির একটি গ্রæপ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর চন্দ্র পালের পদত্যাগ ও বিচার দাবী করে বিভিন্ন ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে চাঁপাপুর কড়ইতলা এলাকায় যাবার পথে বিএনপির অপর একটি গ্রæপ মিছিলে হামলা ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এসময় চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক ও ইউপি সদস্য এমদাদুল হক সাঈম, সিরাজুল ইসলাম, এডহক কমিটির সভাপতি আলগীর হোসেন ও এমামুল হক আহত হয়।

চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ সরকার বলেন, কাঞ্চনপুর উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নিযুক্ত হওয়ায় বিএনপির অপরপক্ষ সভাপতি নিযুক্ত না হওয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করলে আমারা শুধু প্রতিহত করি। চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক ইউপি সদস্য আহত এমদাদুল হক সাঈম বলেন প্রধান শিক্ষক গৌর চন্দ্র পালের নানা অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসি তার পদত্যাগ ও বিচার দাবী করে শান্তিপুন মিছিল বের করলে ফরিদ সরকারের লোকজন হামলা ও মারপিট করে।

চাঁপাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু বলেন, বিষয়টি নিশ্চিত করে বলেন ভারপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত হবে। এমন খবরে এলাকার মানুষ শান্তিপুর্ন মিছিল বের করলে সেখানে হামলা ও মারপিটের ঘটনা ঘটানো হয়। কাঞ্চনপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌর চন্দ্র পাল বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত হবে বিষয়টি সঠিক।

তবে বিদ্যালয়ের বাহিরে কি ঘটেছে তা জানা নেই। তদন্তকারি বগুড়া জেলা মাধ্যমিখ শিক্ষা অফিসার রমজান আলী বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর চন্দ্র পালের বিরুদ্ধে পাওয়া অভিযোগ সঠিক ভাবে তদন্ত করে উদ্ধতন কর্তৃপক্ষে নিকট জানানো হবে। এ রির্পোট লেখা পর্যন্ত কোন পক্ষই মামলা দায়ের করেননি বলে তদন্তকারি কর্মকর্তা থানার উপ পরিদর্শক ফেরদৌস আলী জানান।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category