• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কদলীয় শাসন, লাগামহীন দুর্নীতি ও জনদুর্ভোগের বিরুদ্ধে সোচ্চার হয়ে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দিনকাল বিডি / ৭৫ Time View
প্রকাশঃ বুধবার, ২৫ জুন, ২০২৫

এ গতকাল মঙ্গলবার (২৪ জুন ২০২৫) বিকেলে সদর উপজেলার আমতলা ইউনিয়নের দুগিয়া বাজারে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী। এ সময় জেলা বিএনপির সদস্য শফি উল্লাহ শফি, সাবেক সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বাবুল, কৃষক দলের সভাপতি নরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শহিদুল্লাহ্ বক্তব্য রাখেন।

এছাড়াও উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক রহিছ মিয়া, সদস্য সচিব সাফায়েত আহমেদ, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, “আওয়ামী লীগ দেশকে একদলীয় শাসনে পরিণত করেছে। ভোটাধিকার হরণ করে জনগণের কণ্ঠরোধ করেছে। দেশে আজ গণতন্ত্র নেই, মানুষের জীবনের নিরাপত্তা নেই, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবন দুঃসহ হয়ে উঠেছে। একদিকে দুর্নীতি-লুটপাটের মহোৎসব, অন্যদিকে সাধারণ মানুষের হাহাকার—এই বাস্তবতা থেকে উত্তরণে দরকার গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন।”

তারা আরও বলেন, “সরকার বিরোধী মতকে দমন করতে প্রশাসনকে দলীয় অস্ত্র হিসেবে ব্যবহার করছে। শান্তিপূর্ণ মিছিল-মিটিংয়ে বাধা, গায়েবি মামলা, গ্রেফতার ও নির্যাতন এখন নিত্যদিনের ঘটনা। কিন্তু বিএনপি জনগণের দাবি আদায়ে রাজপথেই থাকবে, যত বাধাই আসুক না কেন।”

বিক্ষোভ শেষে একটি মিছিল দুগিয়া বাজার প্রদক্ষিণ করে। এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category