• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কুষ্টিয়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

দিনকাল বিডি ২৪ / ৩৩৬ Time View
প্রকাশঃ সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!

কুষ্টিয়ার মিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের মতবিনিময় সভা করেছেন।

সোমবার, (১৫ সেপ্টেম্বর ) সকালের দিকে মিরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে তিনি উপজেলার সকল কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে এ মতবিনিময় করেন।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে হাজারো শহীদের রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এ আন্দোলনের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা আর্জন করেছি।

যে লক্ষ্যে এ স্বাধীনতা অর্জিত হয়েছে তা যেন ভূলন্ঠিত না হয় সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। বিগত ফ্যাসিষ্ট সরকার জনগণের অধিকার হরণ করেছিলো। তারা ২৬ লক্ষ কোটি টাকা লুটপাট করে দেশের সংকটময় পরিস্থিতি সৃষ্টি করে গেছে। জাতীয় অর্থনীতির সীমাবদ্ধ উল্লেখ করে তিনি আরো বলেন এ মুহুর্তে সকল সমস্যা একযোগে সমাধান করা সম্ভব নয়। এমতাবস্থায় সকলকে ধৈর্যের সাথে নিজ নিজ দায়িত্ব সঠিক ভাবে পালন করে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। তিনি শিক্ষামান্নোয়নে গুরুত্বরোপ করে বলেন স্কুল-কলেজ চলাকালীন সময়ে কোন কোচিং চলতে দেয়া যাবে না। কেউ এর ব্যতয় ঘটালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তিনি মাদকের কুফল বর্ণনা করে বলেন মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আবু সালেহ মো. নাসিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিযূষ কুমার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল কাফী। এ সময়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মমতাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি, মিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক শাহ আক্তার মামুন, সেক্রেটারী মাওলানা শেখ মহিউদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল বাকী, আমলা জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম, মিরপুর প্রেসক্লাবের সদস্য মিলন আলী, সাংবাদিক আব্দুল আউয়াল প্রমুখ বক্তব্য রাখেন। পরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন ১শ’ ৮৫ জন হতদরিদ্রদের মাঝে শুকনা খাবার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category