• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাঘায় সাবেক চেয়ারম্যানের স্ত্রীর দাফন সম্পন্ন,

দিনকাল বিডি ২৪ / ১৭১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধি,,

বাজুবাঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাওপাড়া গ্রামের বাসিন্দা মরহুম আমজাদ হোসেনের স্ত্রী মোমেনা বেগম(৭০)’র দাফন সম্পন্ন হয়েছে। বৃহসপতিবার(১৮-০৯-২০২৫) দুপুর ২টায় নিজগ্রামে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আমজাদ হোসেন প্রামানিকের দ্বিতীয় স্ত্রী মোমেনা বেগম বাজুবাঘা গ্রামের মরহুম আবুল হোসেন মিঞার বড় মেয়ে ও জাতীয়,স্থানীয় দৈনিক ও অনলাইন পোর্টাল নিউজের বাঘা প্রতিনিধি আব্দুল হামিদ মিঞার চাচাতো বোন। আমজাদ হোসেনের দুই সহধর্মিনীর একাধিক ছেলে -মেয়ে রয়েছে। পরিবারের বড় ছেলে কামাল হোসেন জানান,বৃহসপতিবার সকাল সাড়ে ৯টায় নিজ গৃহে ইন্তেকাল করেছেন তার মা মোমেনা বেগম। তিনি ক্যান্সার জনিত রোগে আক্রান্ত ছিলেন। জীবদ্দশায় তিনি অত্যান্ত বিনয়ী ছিলেন।

জানাযার নামাজে উপস্থিত ছিলেন-রাজনৈতিক ব্যক্তিত্ব বাজুবাঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি,মরহুমার চাচা সাংবাদিক আব্দুল লতিফ মিঞা,সাবেক কাউন্সিলর মতিউর রহমান,বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রহমান এছা,সহকারি অধ্যাপক(অবঃ) মাজদার রহমান,বিএনপি নেতা মুখলেছুর রহমান,প্রভাষক আব্দুল হানিফ মিঞাসহ সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ, আত্নীয়স্বজন, ও এলাকার শ্রেণীপেশার লোকজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category