পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন
ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিষ্ণপুর
দাখিল মাদ্ধসঢ়;রাসা প্রাঙ্গণে সনদপত্র বিতরণ করেন ইউএনও রাকিবুল ইসলাম। উপজেলা
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পোরশা কার্যালয়ের আয়োজনে ৭ সেপ্টেম্বর
থেকে ১০দিন ব্যাপি এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। এতে এলাকার ৫৪জন
পুরুষ/মহিলাকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয় এবং সনদপত্র প্রদান করা হয়। এসময়
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাহাদৎ মোহাম্মদ এনামুল হক, আনসার
ভিডিপি প্রশিক্ষক ইসরাত জাহান ও সাইকুল ইসলাম উপস্থিত ছিলেন। সনদপত্র
বিতরণ শেষে ইউএনও রাকিবুল ইসলাম বিষ্ণপুর দাখিল মাদ্ধসঢ়;রাসা ও তেঁতুলিয়া
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন পরিদর্শন করেন। এসময় তিনি
প্রতিষ্ঠান গুলির শিক্ষার মান উন্নয়নে করণীয় বিষয়ে শিক্ষকদের সাথে আলোচনা ও
পরামর্শ প্রদান করেন।