• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ৩০১ Time View
প্রকাশঃ রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল ১.০ কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১১টায় উপজেলার ঘোষগ্রাম পীর কফিলিয়া উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

‎রাণীনগর ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (রাইডো) আয়োজনে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশার (ভূমি) নাবিলা ইয়াসমিন। এসময় ঘোষগ্রাম পীর কফিলিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাউদ্দীন জোয়ার্দার,সহকারী শিক্ষক মন্ডলি,রাইডো প্রতিষ্ঠাকালীন সদস্য ও ব্রেইন ব্যাটল ১.০ ও ক্যারিয়ার গাইডলাইনের ইভেন্ট কমিটির সদস্য সচিব ডা: মো: রুমন হোসেন,সদস রিপন ইসলাম, খন্দকার রাব্বী,নাইমুর রহমান ও মিজানর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

‎আয়োজকরা জানান,কার্যক্রমটি প্রিলিমিনারী রাউন্ড একযোগে রাণীনগর উপজেলার ৩৯টি উচ্চ বিদ্যালয়সহ আলিয়া মাদ্রাসা (বাংলা,ইংরেজী,পদার্থ,রসায়ন,গণিত,জীব বিজ্ঞান ও সাধারণ জ্ঞান) বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২য় ধাপে প্রতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিজয়ী ৫জন করে মোট ১৯৫জন শিক্ষার্থীদের নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। এর মধ্যে সেরা ১৫জনকে আকর্ষনীয় পুরস্কার দেয়া হবে। পরবর্তিতে একই দিনে নবম,দশম,একাদশ,দ্বাদশ ও এইএসসি পরীক্ষার্থীদের নিয়ে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্বোধনের প্রথম দিনেই সাতটি বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category