• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

শেরপুরে প্রকপ্ল কার্যক্রম শেয়ারিং সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ২২৪ Time View
প্রকাশঃ বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
oplus_0

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের কার্যক্রম শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বাবেলাকোনা বিডি-০৪২৪ এর আয়োজনে বাবেলাকোনা এ্যাক্টিভিটি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাবেলাকোনা বিডি-০৪২৪ এর লোকাল সেন্টার কমিটি’র চেয়ারম্যান ক্লেনসন থিগিদী। এসময় প্রকল্পের বিস্তারিত কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বাবেলাকোনা বিডি-০৪২৪ এর চেয়ারম্যান রিসিল সুলভ।

সমাজকর্মী জীবন ম্রং এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কারিতাসের গ্রামীণ ব্যাংক কর্ণঝোড়া শাখার ব্যবস্থাপক মুজাহিদুল ইসলাম, আশা’র কর্ণঝোড়া শাখার সহকারি ব্যবস্থাপক মাজহারুল ইসলাম, উপজেলা সমন্বয়কারী সত্যজিৎ মৃ, ১ হাজার দিনের স্বাস্থ্য ও পুষ্টি প্রকল্পের হেলথ ট্রেইনার পলাশ চিচাম, প্রেসক্লাব শ্রীবরদী’র যুগ্ম সাধারণ সম্পাদক তাসলিম কবির বাবু,

বাবেলাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ। এসময় বিভিন্ন এনজিও এবং সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ প্রকল্প কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category