মোঃ মনির হোসেন
:জামালপুরের ইসলামপুরে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার রফিকুল ইসলাম পিপিএম (সেবা)।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে তিনি ইসলামপুর পৌর এলাকার পোদ্দারপাড়া পূজামণ্ডপ, রাধা গোবিন্দ জিউর মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় পুলিশ সুপার বলেন, পুলিশ সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে বদ্ধপরিকর। শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উৎসব উদযাপনে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজাকে ঘিরে কোনো নিরাপত্তাশঙ্কা নেই।
তিনি গুজব, অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ড সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্যে প্রতিক্রিয়া না দেখাতে অনুরোধ করেন। এছাড়াও স্বেচ্ছাসেবকদের সতর্ক ও তৎপর থাকার নির্দেশ দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ রেজোয়ান ইফতেকার,ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমরুল হাসান, ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আ.স.ম. আতিকুর রহমানসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।