আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : ১৪ ডিসেম্বর বেদনাবিধুর শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে বগুড়ার আদমদীঘি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ১৪ ডিসেম্বর বিকেল ২টায় আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক বেনজীর রহমান, সাবেক কমান্ডার আব্দুল হামিদ, আবু তাহের, সাংবাদিক খন্দকার মেহেদী হাসান, মনজুরুল ইসলাম, আবু মুত্তালিব মতি, মিজানুর রহমান, ইউসুফ আলী, এরশাদ আলী প্রমুখ। সভায় বক্তারা জাতির শ্রেষ্ঠ সন্তান হত্যাকারিদের সুবিচারের দাবী জানান।
#