• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীর শতবর্ষী বৃক্ষ রক্ষায় স্মারকলিপি প্রদান: প্রকৃতিবান্ধব উন্নয়নের দাবি

দিনকাল বিডি ২৪ / ২১০ Time View
প্রকাশঃ রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী,

রাজশাহী: রাজশাহীর সার্কিট হাউসের
শতবর্ষী ও পঞ্চাশোর্ধ বয়সের বৃক্ষ সুরক্ষাসহ তিন দফা দাবিতে বিভাগীয়
কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসিকে স্মারকলিপি প্রদান
করা হয়েছে।
রবিবার বেলা ১১টায় এই স্মারকলিপি প্রদান করা।
আন্দোলনকারীরা নগরীর চরমভাবাপন্ন আবহাওয়া মোকাবিলায় সবুজ
বেষ্টনী ও জলাধার সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে প্রকৃতিবান্ধব তথা টেকসই
উন্নয়নের আহ্ধসঢ়;বান জানিয়েছেন।
আন্দোলনকারীরা তাদের বক্তব্যে বলেন, রাজশাহীর চরমভাবাপন্ন আবহাওয়াকে
স্বাভাবিক রাখতে প্রয়োজন সবুজ বেষ্টনী এবং প্রচুর জলাধার। কিন্তু
শহরের সবুজ বেষ্টনী ও জলাধারগুলোর এক বৃহৎ অংশ ইতোমধ্যেই ধ্বংস করা
হয়েছে। নানাবিধ উন্নয়নের নামে রাজশাহীর প্রাণ-প্রকৃতি,
পরিবেশের উপর আঘাত হানা হয়েছে বহুবার। কেটে ফেলা হয়েছে
এখানকার ঐতিহ্যবাহী, শতবর্ষী বড় বড় সব বৃক্ষরাজি। এখন উন্নয়ন
মানেই গাছ কাটা আর কংক্রিটে ভরে দেওয়া। এ ধরনের অপরিকল্পিত
উন্নয়ন মানুষের জীবন-জীবিকাকে হুমকির মুখে ফেলছে। প্রাণ-
প্রকৃতি ধ্বংস করে অন্যান্য প্রাণীদের আবাসস্থল ও অধিকার হরণ করে
প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে।
তারা পৃথিবীর বিভিন্ন দেশের উদাহরণ তুলে ধরে বলেন, যেখানে বৃক্ষ
সুরক্ষা করে উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়েছে।
স্মারকলিপিতে উত্থাপিত মূল দাবিগুলো হলো:
১. রাজশাহীর সার্কিট হাউস সম্প্রসারণের জন্য সেখানে থাকা
গাছগুলো কর্তন না করে গাছ বাঁচিয়ে রাখতে হবে।
২. রাজশাহী বিভাগে ভবিষ্যতে গাছ, প্রাণ-প্রকৃতি ও পরিবেশের
কোনো ক্ষতি না করে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।
৩. কোনো প্রকল্প গ্রহণের পূর্বে প্রয়োজনে পরিবেশকর্মী,
পরিবেশবাদী সংগঠন এবং বিশেষজ্ঞদের সাথে আলোচনা করতে হবে।

একই দাবিসমূহ সম্বলিত স্মারকলিপির অনুলিপি রাজশাহীর জেলা
প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান
এস.এম. তুহিনুর আলম, পরিবেশ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক মোছাঃ
তাছমিনা খাতুন এর পক্ষে সহকারী পরিচালক মো. কবীর হোসেন,
রাজশাহী গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওম প্রকাশ নন্দী,
গণপূর্ত বিভাগ-১ রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মো. রাসেদুল
ইসলামকেও প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উন্নয়নকর্মী মো. আফজাল হোসেন,
মুক্তিযোদ্ধা ও জুলাই-৩৬ পরিষদের সভাপতি মাহমুদ জামাল কাদেরী, ইয়ুথ
এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের সাধারণ সম্পাদক মো. আতিকুর
রহমান আতিক, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), রাজশাহী
বিভাগীয় কার্যালয়ের সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল, সামাজিক ও
সাংস্কৃতিক আন্দোলনকর্মী ওয়ালিউর রহমান বাবু, সেভ ইয়ুথ রাজশাহী
বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার এর সভাপতি সামসাদ জাহান, গ্রীন ভয়েস,
রাজশাহী কলেজ শাখার সভাপতি রাবেয়া খাতুন, বরেন্দ্র ইয়ুথ ফোরাম এর
নির্বাহী সদস্য মো. হাসিবুল হাসনাত রিজভি, স্বচ্ছলতা
এসোসিয়েশন এর সভাপতি মো. ইহতেশামুল আলম জোহা, সেভ ওয়াইল্ড
লাইফ এন্ড নেচার রাজশাহীর সভাপতি মো. ইমরুল কায়েস, ০.৬
গ্রাভিটি রাইডার্স এর সভাপতি মাসুম মাহবুব প্রমুখ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category