• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বাঘায় কৃষি উন্নয়নে “জলবন্ধতা নিষ্কাশন ও সামাজিক আন্দোলন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ৮৯ Time View
প্রকাশঃ শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

আল-আমিন গোদাগাড়ী রাজশাহী প্রতিনিধি :

ব্যারিস্টার হোসাইন শহীদ শামসুজ্জোহার সৌজন্যে “কৃষিতেই বিপ্লব—কৃষিতেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলার ছাতারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে “জলবন্ধতা নিষ্কাশন ও সামাজিক আন্দোলন” বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা।

ছাতারী, চকছারী ও কানা বিল এলাকার কৃষিজমিতে জলাবদ্ধতা নিরসনে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ আবু সাইদ চাঁদ, সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও আহবায়ক, রাজশাহী জেলা বিএনপি। তিনি বলেন, “খাল খনন ও পানি নিষ্কাশন কৃষি উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে এ কাজে অংশ নিতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফকরুল ইসলাম বাবুল, আহবায়ক, বাঘা থানা বিএনপি;
মোঃ রফিকুল ইসলাম তফি, সাধারণ সম্পাদক, বাঘা পৌর বিএনপি ও সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র, বাঘা পৌরসভা;
মোঃ জহুর হক টনিজ, সভাপতি, ৩নং ওয়ার্ড পৌর বিএনপি;
এবং মোঃ আতাউর রহমান, সাধারণ সম্পাদক, ১নং ওয়ার্ড পৌর বিএনপি।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ব্যারিস্টার হোসাইন শহীদ শামসুজ্জোহা, মানবাধিকার বিষয়ক সম্পাদক, যুক্তরাজ্য বিএনপি (রাজশাহী-৬, চারঘাট-বাঘা) উপস্থিত থেকে কৃষি ও পরিবেশবান্ধব উন্নয়নে তার মতামত ব্যক্ত করেন।

সভায় সভাপতিত্ব করেন শাহীন আলম, সভাপতি, ১নং ওয়ার্ড বিএনপি।
অনুষ্ঠানটি আয়োজন করেন ছাতারী ও চকছাতারী অঞ্চলের সাধারণ জনগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category