• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ইসলামপুরে ব্যতিক্রম আয়োজনে দ্বিতীয় দিনে তারেক রহমানের বিবিসি সাক্ষাৎকার প্রদর্শনী

দিনকাল বিডি / ৮২ Time View
প্রকাশঃ রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

মোঃ মনির হোসেন:
জামালপুরের ইসলামপুরে ব্যতিক্রমধর্মী আয়োজনে দ্বিতীয় দিনের মতো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলার সাক্ষাৎকার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সুলতান মাহমুদ বাবুর নির্দেশনায় এবং পৌর মেয়র পদপ্রত্যাশী ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমানের নেতৃত্বে শনিবার (১১ অক্টোবর) রাতে পৌরসভার ৫নং ওয়ার্ডের ভেংগুড়া এলাকায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকাবাসীর উপস্থিতি ছিল উপচে পড়া। নারী-পুরুষসহ কয়েক শতাধিক দর্শক বড় পর্দায় আগ্রহভরে সাক্ষাৎকারটি দেখেন। এতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।

মেয়র প্রার্থী নাজিম হোসেন নোমান বলেন,তারেক রহমানের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকারের প্রথম দিনের সম্প্রচারে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের প্রদর্শনীতেও একইভাবে মানুষের আগ্রহ দেখা গেছে। এই কার্যক্রম আমরা ধারাবাহিকভাবে অব্যাহত রাখব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, সহ-কোষাধ্যক্ষ আজগর আলী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান শেখ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মুজাম্মেল হক, পৌর বিএনপির ৬নং ওয়ার্ড সভাপতি কারিমুল্লাহ বেপারী, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আ. হালিম, সাধারণ সম্পাদক আরজু, ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি ফারুক শেখ, সাবেক ছাত্রনেতা রাজু আহাম্মেদ, মিতুলসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উপস্থিত নেতাকর্মীরা বলেন,তারেক রহমানের সাক্ষাৎকার প্রচারিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এতে দলের প্রতি জনগণের আগ্রহ ও সমর্থন আরও বৃদ্ধি পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category