• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

৫ দফা দাবিতে ঝিনাইদহে জামায়াতের বিশাল র‍্যালি ও স্মারকলিপি প্রদান

দিনকাল বিডি / ১২১ Time View
প্রকাশঃ রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

খালিদ হাসান বিন শহীদ, ঝিনাইদহ
৫ দফা দাবি আদায়ে আজ রবিবার (১২ অক্টোবর, ২০২৫) দুপুরে ঝিনাইদহ শহরে এক বিশাল র‍্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং দেশে ‘পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন’ চালুর মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে এই র‍্যালি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই দাবির মুখে দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর সবার।

জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হওয়া এই র‍্যালি মুহূর্তেই হাজারো নেতাকর্মীর ভিড়ে এক গণজমায়েতে পরিণত হয়। র‍্যালিটি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের প্রধান প্রধান অংশ প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

কর্মসূচি শেষে, তাদের ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ ০৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে দেশের প্রধান উপদেষ্টার কাছে পেশ করা হয়। দেশের শীর্ষ নীতিনির্ধারকদের কাছে এই বার্তা পৌঁছানো নিয়ে এখন চলছে জোর আলোচনা।

এর আগে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আজম মোঃ আবু বকর, নায়েবে আমীর আব্দুল আলিম, সেক্রেটারী অধ্যাপক আব্দুল আওয়াল, মজলিসে সুরা সদস্য অধ্যাপক মতিয়ার রহমানসহ অন্যান্য শীর্ষ নেতারা। নেতারা হুঁশিয়ারি দিয়ে জানান, জনগণের এই দাবি মানা না হলে আন্দোলন আরও তীব্র হবে। তাদের এই ৫ দফা দাবি এখন ‘টক অফ দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, জামায়াতের এই নতুন চাপ সৃষ্টিকারী কর্মসূচি দেশের অন্তর্র্বর্তী সরকারের উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category