• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁর আত্রাইয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

দিনকাল বিডি / ৭৭ Time View
প্রকাশঃ রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

​মোঃ আব্দুস ছালাম
,আত্রাই(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় আত্রাই পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে জাতীয় টাইফয়েড ভ্যাকসিন (টিসিভি) টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। ​নবাগত আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মসফিকুর রহমান রাজীব আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে ডাঃ মসফিকুর রহমান রাজীব টাইফয়েড জ্বরকে একটি জনস্বাস্থ্য সমস্যা হিসেবে উল্লেখ করে বলেন, এই টিসিভি টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশুদের টাইফয়েড রোগ থেকে সুরক্ষিত রাখা সম্ভব । তিনি টিসিভি টিকাকে অত্যন্ত নিরাপদ ও কার্যকর বলে উল্লেখ করে ক্যাম্পেইনের লক্ষ্য ও গুরুত্ব তুলে ধরেন এবং সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

​এই গুরুত্বপূর্ণ কর্মসূচি সফল করতে ডাঃ মসফিকুর রহমান ( রাজীব), স্বাস্থ্যকর্মী, শিক্ষক, অভিভাবকসহ সকলকে সহযোগিতা করার এবং প্রতিটি শিশুর টিকা গ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

​এই ক্যাম্পেইনের মাধ্যমে নির্দিষ্ট বয়সের সকল শিশুকে বিনামূল্যে টিকা প্রদান করা হবে। টাইফয়েড টিকাদান কর্মসূচীর আওতায় ৯ মাস বয়সী হতে ১৫ বছর বয়সী সকলের জন্য এই টিকা কর্মসূচী চলবে।

​এসময় উপস্থিত ছিলেন, আত্রাই থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাযাহারুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মো. শাহী আলম সোহাগ, স্বাস্থ্য পরিদর্শক শ্যামল কুমার প্রাং, এমটিইপিআই ভারপ্রাপ্ত মো. শহিদুল ইসলাম, সিনিয়র রেজোয়ান আল মাহমুদ এবং সিনিয়র স্টাফ নার্স মোছা. আফরোজা বানু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category