• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ইসলামপুরে তারেক রহমানের বিবিসি বাংলা সাক্ষাৎকার প্রদর্শনী দেখতে উপচে পড়া ভিড়

দিনকাল বিডি / ৮১ Time View
প্রকাশঃ সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার:

জামালপুরের ইসলামপুরে তারেক রহমানের বিবিসি বাংলা দেওয়া সাক্ষাৎকার প্রদর্শনী দেখতে উপচে পড়া ভিড় দেখা গেছে।

রবিবার(১২ অক্টোবর) সন্ধ্যায় ১০নং গাইবান্ধা ইউনিয়নের নাপিতের চর বাজারে বিবিসি বাংলায় তারেক রহমানের দেওয়া সাক্ষাৎকার বড় পর্দায় সম্প্রচার প্রর্দশন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সুলতান মাহমুদ বাবু।

তারেক রহমানের দেওয়া সাক্ষাৎকার সম্প্রচার প্রর্দশন পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুল ইসলাম নবাব, প্রধান উপদেষ্টা আব্দুল ওয়াহাব মাষ্টার, সহ সভাপতি মাহমুদ হাসান কবির মঞ্জিল, সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মেজবাহ উদ্দিন সাদা মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সোহেল রানা খোকন, স্বেচ্ছা বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম বিপুল, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আজিমসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উপস্থিত নেতাকর্মীরা বলেন, তারেক রহমানের বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকার সম্প্রচারটি দলের নেতাকর্মীদের ভিতরে কাজ করার শক্তি যুগিয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে আমরা অনুপ্রাণিত হয়ে আগামী দিনে দলকে আরোও শক্তিশালী করে গড়ে তোলব।

সম্প্রচার প্রদর্শনীতে সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সুলতান মাহমুদ বাবু উপস্থিত থাকায় সাক্ষাতকার দেখতে আসা সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মাঝে
ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। যা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

প্রদর্শনীতে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। তারেক রহমানের বিবিসি বাংলা দেওয়া সাক্ষাৎকারটি ব্যাপক আগ্রহের সাথে কয়েক শতাধিক জনগণ দেখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category