• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কালাইয়ে ওয়াজেদ আলী দাদা চেয়ারম্যান লটারি মাধ্যমে ভিজিডি কার্ড বিতরণ

দিনকাল বিডি / ১৯৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

মোঃ ফারুক হোসেন , কালাই প্রতিনিধি।

অনলাইনে আবেদন করে লটারির মাধ্যমে ভিজিডি কার্ড পেল ৪০৯ জন উপকারভোগী পরিবার।
লটারির মাধ্যমে ভিজিডি কার্ডের উদ্ভোধন করেন উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াজেদ আলী দাদা।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ১১ টায় জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত লটারির মাধ্যমে ভিজিডি কার্ডের ৩০ কেজি চালের উপকারভোগীদের বাছাই করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উদয়পুর ইউনিয়ন পরিষদের সচিব বিনয় কুমার সরকার, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, আঃ মাজেদ, বেলাল হোসেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য কারিমা খানম, উদয়পুর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পিন্টু প্রমুখ।

ইউ’পি সূত্র জানায়, ভিজিডি উপকারভোগী কার্ডের জন্য নভেম্বর মাসের ২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করার শেষ সময় ছিল। এর মধ্যে ১৩৯০ পরিবার অনলাইনের মাধ্যমে আবেদন করেন। ওই ১৩৯০ পরিবারের মধ্যে হতে ৪০৯ জন উপকারভোগী লটারির মাধ্যমে নির্বাচন করে ভিজিডি চালের কার্ড বিতরণ করা হয়।

উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী মন্ডল বলেন, সুবিধাভোগীদের শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে প্রকৃত দুঃস্থ ও দরিদ্র মহিলা নির্বাচনের লক্ষ্যে অসহায় পরিবারদের মাঝে ভিজিডি কার্ড পৌঁছাতে এ লটারির আয়োজন। আগামী বছরের জানুয়ারি থেকে এ উপকার ভোগী পরিবাররা ২ বছরের জন্য প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category