• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ঢাকায় শিক্ষক নির্যাতনের প্রতিবাদে সিংড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

দিনকাল বিডি / ৭১ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :
গত ১২ অক্টোবর রবিবারে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের ২০% বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে আয়োজিত শিক্ষক-কর্মচারী সমাবেশে শিক্ষক-কর্মচারীদের উপরে নির্মম পুলিশি নির্যাতনের প্রতিবাদে নাটোরের সিংড়ায় প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা চত্বরে সিংড়া উপজেলা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মুক্তমঞ্চে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ঐক্যজোটের প্রধান সমন্বয়ক বিলহালতি ত্রিমোহনী অনার্স কলেজের সহকারী অধ্যাপক মো. আখতারুজ্জামান এর সভাপতিত্বে ও কলম ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ শিক্ষক সমিতি, সিংড়া উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

এসময় বক্তব্য দেন দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নাটোর জেলার সাধারণ সম্পাদক মাস্টার আফছার আলী, বাংলাদেশ শিক্ষক সমিতি, সিংড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফজলুল হক, বিলহালতি ত্রিমোহনী অনার্স কলেজের সহকারী অধ্যাপক আব্দুস সালাম, পুঠিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. এনতাজ আলী, শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা সাদরুল উলা, বামিহাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাজু আহমেদ নাজিম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category