• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নিজেকে বাঁচাতে ডাক্তার মারুফার দৈড় ঝাপ বাগেরহাটের চিতলমারিতে সিলগালা ক্লিনিকে গোপনে সিজার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

দিনকাল বিডি / ১২১ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
oplus_16

মোঃ কামরুজ্জামান,বাগেরহাট প্রতিনিধি। ।

বাগেরহাটের চিতলমারীতে সিলগালাকৃত ক্লিনিকে গোপনে এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের ঘটনায় ধামাচাপাদিতেদৌড়ঝাপ শুরু করেছে ডাক্তার মারুফা। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাগেরহাটের সিভিলে সার্জন।

দৈনিক ভোরের আকাশ সহ বিভিন্ন টেলিভিশন ও পত্রিকায় সংবাদ প্রকাশের পর টনক নড়েছে সংশ্লিষ্ট দপ্তরের।
বিভিন্ন সংবাদ মাধ্যমে এ সংবাদ প্রকাশ হলে খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর নির্দেশে এই তদন্ত কমিটি গঠন করেন বাগেরহাটের সিভিল সার্জন।

এ ঘটনা ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তার মারুফা নাসরিন।
গত ৭ অক্টোবর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মারুফা নাসরিন সিলগালাকৃত ক্লিনিকে মুর্শিদা বেগম নামে এক প্রসূতির সিজার অপারেশন করেন বলে অভিযোগ ওঠে। অপারেশনের পর তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়, যেখানে তিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন।

ঘটনার পর খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর নির্দেশে ডেপুটি সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান কে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শর্মি রায় বলেন, আমি কোন লিখিত অভিযোগ পাইনি তাই কোন ব্যবস্থা গ্রহণ করিনি।

উল্লেখ্য,বাগেরহাটের চিতলমারীতে সিলগালা থাকা সত্ত্বেও মিম সার্জিক্যাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অবৈধ ভাবে সিজার অপারেশন করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটিরত দায়িত্বে থাকা চিকিৎসক ডা. মারুফা নাসরিন।
বর্তমানে অপারেশনে গুরুতর আহত রোগী মুর্শিদা বেগম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

জানা গেছে, মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মুর্শিদাকে খুলনা মেডিকেলে রেফার করা হয়েছিল। কিন্তু দালালের যায়#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category