• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মান্দায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর আঘাতে স্বামী নিহত

দিনকাল বিডি / ২৫০ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁর মান্দায় পারিবারিক কলহের জেরে স্ত্রী’র আঘাতে তফির উদ্দিন মন্ডল (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) দুপুর দেড় টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের জাফরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তফির উদ্দিন ওই গ্রামের মৃত চান্দা মন্ডলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দ্বিতীয় স্ত্রী জাহানারা বেগমের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে জাহানারা স্বামীর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category