• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর বিএনপির জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ

নাটোর জেলার শ্রেষ্ঠ ওসি হলেন বড়াইগ্রাম থানার গোলাম সারওয়ার

দিনকাল বিডি / ১৯৮ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :

নাটোর জেলার ৭ টি থানার মধ্যে শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন বড়াইগ্রাম থানার মোঃ গোলাম সারওয়ার হোসেন। গত মঙ্গলবার মাসিক অপরাধ পর্যালোচনা সভার সভাপতি নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তার সভাকক্ষে বড়াইগ্রাম থানার ওসি’র হাতে সন্মাননা স্মারক ক্রেস্ট ও পুরষ্কার তুলে দেন।

সভায় উপস্থিত ছিলেন নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শোভন চন্দ্র হোড়, সকল থানা অফিসার ইনচার্জ (ওসি) সহ সিআইডি নাটোর প্রতিনিধি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জানা যায়, গোলাম সারওয়ার হোসেনকে পেশাগত কর্ম-দক্ষতার স্বীকৃতি স্বরূপ এ সন্মাননা পুরষ্কার দেয়া হয়। থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে অনন্য অবদানের জন্য, জনবান্ধব পুলিশিং কার্যক্রম নিরলস চালু রাখা সহ তার বিভিন্ন কর্মতৎপরতা বিবেচনা করে তাকে পুরষ্কৃত করা হয়।

পুলিশ সুপার, নাটোর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখাসহ সাধারন মানুষের জনজীবন স্বাভাবিক রাখার লক্ষে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করতে সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন। তিনি নাটোর জেলায় চাঁদাবাজি রোধ, রাত্রিকালীন টহল জোরদার এবং চুরি-ডাকাতি-দসু্যুতা নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category