• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ইসলামপুরে উন্নয়ন কমিটির উঠান বৈঠক অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১০৫ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

মোঃ মনির হোসেন : জামালপুরের ইসলামপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের নটারকান্দায় উন্নয়ন কমিটির উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের বাড়ির উঠানে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনগণ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন।

বৈঠকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর উন্নয়ন কমিটির সভাপতি, শিল্পপতি, শিক্ষানুরাগী, সমাজসেবক ও জামালপুর-২ (ইসলামপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব শওকত হাসান মিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এবং সঞ্চালনা করেন উন্নয়ন কমিটির অর্থ বিষয়ক সম্পাদক হেলাল সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক জালাল সরকার।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ইসলামপুরের হতদরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নে আমি যে উন্নয়নের উদ্যোগ নিয়েছি, তা অব্যাহত রাখতে চাই। উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয়, মানুষের জীবনে আলোর পরশ বয়ে আনা। এজন্য উন্নয়ন কমিটির প্রতিটি সদস্যকে সততা, ঐক্য ও জনগণের সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জালাল সরকার বলেন, উন্নয়ন মানে শুধু রাস্তা বা ভবন নয়, মানুষের চিন্তা ও জীবনের পরিবর্তন। ইসলামপুর উন্নয়ন কমিটি সেই লক্ষ্যেই কাজ করছে জনগণের অংশগ্রহণে, সবার সহযোগিতায় একটি সুন্দর, সুশৃঙ্খল ইসলামপুর গড়তে চাই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা রাব্বি, সোহেল ফকির, নির্ঝর, আলামিন, রবিন, ফয়সাল, মনির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শিক্ষক ও তরুণ সমাজের প্রতিনিধিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category