বাউফল(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী বাউফল পৌরসভার প্রান কেন্দ্র পাবলিক মাঠে একটি মহল মাসব্যাপী মেলার প্রস্তুতি ও কার্যক্রম শুরু করায় ক্ষোভ প্রকাশ প্রকাশ করেছেন মুসুল্লিসহ ও স্থানীয়রা। এ ঘটনায় মেলার আয়োজকদের অনুমোদন না দেয়ার জন্য বাউফল উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেছেন এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ,পাবলিক মাঠের চারপাশ ঘনবসতিপূর্ন একটি এলাকা। কাছেই রয়েছে থানা জামে মসজিদ, চরমোনাই জামে মসজিদ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাফেজিয়া মাদরাসা, কি›ডার গার্টেন ও ক্লিনিক। এছাড়া নভেম্বর মাসের ২০ তারিখ থেকে ৫ম শ্রেনি, অষ্টম শ্রেনি ও দশম/সমমানের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ অবস্থায় মাঠে মেলার আয়োজন করা হলে শব্দ দূষণ, পরিবেশ দূষন, সামাজিক অবক্ষয়, মুসল্লিদের নামাজে আদায় সমস্য, চারপাশে বসবাসরতের পারিবারিক কর্মকান্ড ও কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হবে।
আতিকুর রহমান নামে স্থানীয় এক যুবক জানান, পাবলিক মাঠে ছোট ছোট ছেলেরা বিকেলে খেলাধূলা করে। লেখাপড়ার পাশাপাশি বিনোদন করে। মাসব্যাপী মেলা হলে কোমলতি শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হবে। তাছাড়া শিক্ষার্থীরা বিনোদনের জায়গার অভাবে মোবাইল কিংবা মাদকে আসক্ত হতে পারে। এতে সামাজিক অবক্ষয় দেখা দিবে। তাই জনস্বার্থে মেলার কার্যক্রম বন্ধের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
ইমাম কমিটির বাউফল পৌরসভা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আইউব বিন মুছা বলেন, মেলায় সামাজিক ও নৈতিক অবক্ষয় ঘটায়। কোন ক্রমেই ধর্মপ্রান মুসলমানেরা এটাকে সমর্থণ করতে পারে না। তাছাড়া এত ঘনবসতিপূর্ন এলাকায় মেলার আয়োজন করা হলে পার্শ্ববর্তী বসবাসকারী পরিবারগুলের নানা রকমের সমস্যা দেখা দিবে। আমরা জেলা ইমাম কমিটিকে বিষয়টি আবহিত পূর্বক মেলা বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে। তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলামের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।