• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

২৩টি পদের মধ্যে ভিপি ও এজিএসসহ ২০টি পদেই শিবিরের জয়, ৩৫ বছর পর রাকসুতে নতুন নেতৃত্ব

দিনকাল বিডি / ১৬০ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি): দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। মোট ২৩টি পদের মধ্যে ভিপি ও এজিএসসহ ২০টি পদেই জয়লাভ করেছে এই জোট। তবে সাধারণ সম্পাদক (জিএস), ক্রীড়া সম্পাদক এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এই তিনটি গুরুত্বপূর্ণ পদ হাতছাড়া হয়েছে তাদের।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিল ২৮ হাজার ৯০১ জন, যার মধ্যে ৬৯.৮৩ শতাংশ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গণনা শেষে শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফলাফল ঘোষণা করা হয়।
শীর্ষ পদে যারা নির্বাচিত হয়েছেন. সহ-সভাপতি (ভিপি) পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। তিনি ১২,৬৮৭ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্র ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ৩,৩৯৭ ভোট।
সবচেয়ে আলোচিত সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার। তিনি ১১,৫৩৭ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দী শিবির সমর্থিত প্যানেলের ফাহিম রেজাকে পরাজিত করেন। ফাহিম পেয়েছেন ৫,৭২৯ ভোট।
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বির। তিনি ৬,৯৭১ ভোট পেয়ে ছাত্রদল সমর্থিত প্রার্থী জাহিন বিশ্বাস এষাকে পরাজিত করেন।
ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে একমাত্র ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন জাতীয় নারী ফুটবলার নার্গিস খাতুন। অন্যদিকে, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন তোফায়েল আহমেদ তোফা।
সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে নির্বাচিত অন্যান্যরা হলেন, সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হাসান জ্বোহা, সহকারী সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, সহকারী ক্রীড়া সম্পাদক আবু সাঈদ নাঈম, নারী বিষয়ক সম্পাদক সাঈদা হাফসা, সহকারী নারী বিষয়ক সম্পাদক সামিয়া জান্নাত, তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিব, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু সালেহ, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুজাহিদুল ইসলাম, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব এবং মুজাহিদুল ইসলাম সায়েম।
এছাড়াও, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ইমরান লস্কর, সহকারী পদে নয়ন মুরসালিন, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক পদে আবদুল্লাহ আল মাসুদ এবং সহকারী পদে মাসুমা ইসলাম মোমো নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন দ্বীপ, সুজন চন্দ্র, ইমজিয়াউল আলি ও খালিদ হাসান।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিজয়ের মূল কৃতিত্ব শিক্ষার্থীদের। পরাজিতদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে নতুন রাকসু গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নবনির্বাচিত জিএস সালাউদ্দিন আম্মারও শিক্ষার্থীদের জন্যই কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই নির্বাচনের মাধ্যমে ঢাকা, জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ছাত্রশিবির সমর্থিত প্যানেল তাদের জয়ের ধারা অব্যাহত রাখল।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category