• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজের সভাপতি পদে পরিবর্তন: আশরাফুলের বদলে শেখ আবু মাসুম

দিনকাল বিডি / ১৪৯ Time View
প্রকাশঃ সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

​মোঃ আব্দুস ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি পদে পরিবর্তন এনেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
​পূর্বের সভাপতি মো. আশরাফুল ইসলাম-এর শিক্ষাগত যোগ্যতা (বিএ পাস) সংক্রান্ত কারণে তাঁর মনোনয়ন পরিবর্তন করে শেখ মো. আবু মাসুম-কে নতুন সভাপতি হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।

​জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে গত ১৫-১০-২০২৫ ইং তারিখে কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন গভর্নিং বডি অনুমোদন করা হয়।
​জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে, নবগঠিত অত্র গভর্নিং বডির মেয়াদকাল ২৮-১০-২০২৫ ইং তারিখ পর্যন্ত বহাল থাকবে।

​বান্দাইখাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন এ বিষয়ে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী এই পরিবর্তন এসেছে। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে স্বাগত জানাই। নতুন সভাপতি শেখ মো. আবু মাসুমের নেতৃত্বে কলেজের সার্বিক শিক্ষাদান কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে বলে আমরা আশা করি।

​নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি শেখ মো. আবু মাসুম বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয় আমাকে যে দায়িত্ব দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। কলেজের শিক্ষার মানোন্নয়ন এবং ছাত্র-ছাত্রীদের জন্য একটি উন্নত ও আধুনিক পরিবেশ নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য হবে। আমি কলেজের শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডি এবং স্থানীয় সকলের সহযোগিতা কামনা করছি, যেন আমরা নির্ধারিত মেয়াদকালে কলেজের উন্নয়নে একটি ইতিবাচক পরিবর্তন আনতে পারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category