স্টাফ রিপোর্টার :
জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কৃষক জিয়াউল হক ব্যক্তি মালিকানাধীন গাছ কেটে নেওয়ার ঘটনায় প্রতিবেশীর মিথ্যা অভিযোগে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।
জিয়াউল হকের দাবি, তিনি তার নিজ জমির সীমানার ভেতরে থাকা পুরনো একটি গাছ কেটেছেন। কিন্তু গাছ কাটার পরই একজন প্রতিবেশী এই গাছ সড়কের গাছ বলে ভুল তথ্য প্রচার করে প্রশাসনের কাছে অভিযোগ দেন, যার ফলে তিনি অযথা হয়রানির শিকার হচ্ছেন।
এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট জায়গাটি সরকারি রাস্তার বাইরে অবস্থিত এবং বহু বছর ধরে জিয়াউল হকের দখলে রয়েছেন।
স্থানীয় সচেতন মহল বিষয়টি সুষ্ঠু তদন্ত করে নির্দোষ ব্যক্তিকে হয়রানি না করার দাবি জানিয়েছেন।